1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা,জারি

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা,জারি

ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।

এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক-বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে।

মোহাম্মদ দেইফের জন্যও একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার “যুক্তিসঙ্গত কারণ” আছে।

ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এটা এখন আইসিসির ১২৪ সদস্য রাষ্ট্রের উপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্যকর করবে কি না। ইসরায়েল বা তার মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।

মে মাসে, আইসিসির প্রসিকিউটর করিম খান নেতানিয়াহু, গ্যালান্ট, দেইফ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ে এবং ইয়াহিয়া সিনওয়ারের (যারা পরবর্তীতে নিহত) বিরুদ্ধে পরোয়ানা চেয়েছিলেন।

অবশ্য ইসরায়েল বিশ্বাস করে দেইফকেও হত্যা করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলাটি হয় যখন হামাসের বন্দুকধারীরা দক্ষিণ ইস্রায়েলে আক্রমণ করেছিল এবং প্রায় ১২০০ জনকে হত্যা করেছিল। এ ঘটনায় ২৫১ জনকে জিম্মি হিসাবে গাজায় নিয়ে যায় তারা।

ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য একটি সামরিক অভিযান শুরু করে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে এ অভিযানে অন্তত ৪৪ হাজার মানুষ মারা গেছে।

সূত্র – বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!