1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

কাউখালীতে ভূমিহীনদের জন্য নির্মিত জাপানী ব্র্যাক হাউজের অধিকাংশ ঘর খালি

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জাপানি অর্থ সহায়তায় নির্মিত ব্র্যাক হাউজগুলোর অধিকাংশ ঘর এখন খালী পরে রয়েছে। উপজেলায় জয়কুল গ্রামে প্রথমে ১৯৮৮সনে এলাকার অসহায়, দুস্থ, ভূমিহীন, গৃহহীন, নদী ভাংঙ্গনে ঘর বাড়ি ভিটামাটি হারানো ছিন্নমূল্য মানুষদের জন্য  সরকারি ভাবে জাপানী অর্থায়নে ৯০ টি ব্র্যাক হাউজ নির্মান করা হয়। সে সময় আনন্দ উৎসবের মধ্যদিয়ে অনেক ভূমিহীন পরিবার ব্র্যাক হাউজে থাকার সুযোগ পেয়ে দীর্ঘদিন বসবাস করনে।  পরবর্তী সময় ঘর গুলো প্রাকৃতিক দূর্যোগে ব্যাপক ক্ষতিগ্রন্থ হয়। কোনো কোনো ঘরের চালা উড়ে যায় আবার কোনোটা ভেঙ্গে পড়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অপরদিকে পবিরারে বসবাসরত ঘর গুলোতে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া অনেকেই ব্র্যাক হাউজ ছেড়ে অন্যত্র চলে যায়। এর পর ২০১৭-২০১৮ অর্থ বছরে আবারও জাপানী অর্থায়নে সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কোরের একটি চৌকস টিম ঘর গুলোকে দুই কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মান করে দেয়। ঘরগুলোকে আধুনিকতার সকল ব্যবস্থা থাকলেও পরিবারের লোক সংখ্যা বাড়তে থাকলে দুই কক্ষ বিশিষ্ট ভবনে জাগায় সংকুলন না হলে তারা ভবন গুলো ছেড়ে অন্যত্র চলে যান মর্মে ভবনে বসবাস কারী মরিয়ম বেগম ও আলী হোসেন সহ অনেকেই জানান । এব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, কিছু ভবনের ঘর খালি রয়েছে ঠিক কিন্তু  অধিকাংশ ভবনের ঘরে লোকজন বসবাস করে তবে জীবিকার জন্য অনেকে দুরে থাকায় নিয়মিত না থাকলেও মাঝে মাঝে এসে বসবাস করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!