আশিকুর রহমান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে স্কুল ছাত্রী ও এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পশ্চিম থানা পুলিশ।
নিহত গৃহবধু স্বর্ণা আক্তার (১৯) হাজির মাজার বস্তি ও স্কুল ছাত্রী সেতু রাণী রায় (১৪) কে মুদাফা খলিল মার্কেট এলাকা ভাড়া বাসা থেকে উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
নিহত স্বর্ণা আক্তার বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি হাজীর মাজার বস্তির আনোয়ার হোসেনের মেয়ে এবং সেতু রানী রায় মুদাফা খলিল মার্কেট এলাকার শ্রী দিলীপ চন্দ্র রায়ের মেয়ে। ওই এলাকার আইনুল হকের বাড়িতে বাবা মায়ের সাথে বসবাস করে স্থানীয় আব্দুল আউয়াল বিদ্যানিকেতনে ৮ম শ্রেণীতে লেখাপড়া করছিলেন।
পুলিশ জানায়, গাড়ি চালক স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত দশটার দিকে ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন স্বর্ণা আক্তার । এদিকে শুক্রবার বিকেল পাঁচটার দিকে স্কুল ছাত্রী সেতু রানী রায় বাসার সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply