1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বগুড়া কারাগারে এক মাসেই ‘অসুস্থতায়’ মারা গেলেন চার আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়া কারাগারে এক মাসেই ‘অসুস্থতায়’ মা*রা গেলেন চার আওয়ামী লীগ নেতা 

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় ১১ই নভেম্বরের পর থেকে গত এক মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত চার জন আওয়ামী লীগ নেতা মারা গেছেন। ‘নাশকতা’ কিংবা ‘হত্যা মামলার’ আসামী হিসেবে তাদের আটক করা হয়েছিলো।

‘হার্ট অ্যাটাক কিংবা অন্য অসুস্থতায়’ এদের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ বললেও নিহতদের একজনের সন্তান বিবিসিকে বলেছেন তার বাবা ‘কখনোই হৃদরোগে আক্রান্ত ছিলেন না’ এবং কারাগারে যখন তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও কোন অসুস্থতার কথা তার বাবা তাদের জানাননি।
কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া আরও দুজনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে আওয়ামী লীগ বলছে ‘এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড’।

যদিও কারা কর্তৃপক্ষ বলছেন আওয়ামী লীগের এসব নেতারা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যুই হয়েছে।
তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড আই খান পান্না বলছেন কারাগারেই হোক আর পুলিশ হেফাজতে হোক- এ ধরনের মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত কারাগারে হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এদের মধ্যে বিচারাধীন বন্দি ছিলেন ৩৯ জন আর সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন ২৩ জন।

সূত্র বিবিসি বাংলা নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!