1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো। সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এখানে ধর্ম লিঙ্গ বিবেচনায় কাজ করবে না। নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতায় কাজ করবে।’

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে পারিনি। আমি নিজে দুঃখিত, কিন্তু আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সন্তানরা তাদের বীরত্বের জন্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীর পক্ষ থেকে তাদের সেলুট জানাচ্ছি
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা অসাধ্য কাজকে সাধ্য করেছে। এ রকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের হাতেই তুলে দেব।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাবার আগে ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান লুটেপুটে খেয়ে বিদেশে অর্থ পাচার করেছে। দেশ ছেড়ে পালায় কারা, যারা সন্ত্রাসী ও অপরাধী। যে দেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না।

তিনি বলেন, যে পালিয়েছে তিনি সেই দিন বলেছিলেন, আমি ওমুকের মেয়ে আমি পালাই না।
ডা. শফিকুর রহমান বলেন, মৌলভীবাজার একটি প্রবাসী এলাকা। প্রবাসীদের কাছে আমরা কৃতজ্ঞ। তিনি দুঃখের সঙ্গে বলেন, এ জেলায় সরকারিভাবে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা হয়নি। এ জেলায় নেই কোনো বিশ্ববিদ্যালয়, নেই কোনো মেডিকেল কলেজ, নেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়।
জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বয়াক ফয়জুল করিম ময়ূন প্রমুখ।
আলোচনা সভা শেষে সাইমুম শিল্পী গোষ্ঠী ও স্থানীয় তিতাস শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

সূত্র – বার্তা ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!