1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জস্ব প্রতিবেদকঃএবারে ভারত ও বাংলাদেশের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ভারতের সুনামধন্য লেখক কবি শাহবাজ ও বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান এর যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি।

কবিতা বইটি পাওয়া যাবে ভারতের বইমেলাতে ও বাংলাদেশের অমর একুশে বই মেলায়।
বইটি প্রকাশিত হচ্ছে ভারতের সুনামধন্য একটি প্রকাশনা থেকে। বন্দিশালার পাখি কাব্যগ্রন্থে কবি শাহবাজ পশ্চিমবঙ্গের তথা বাঙালি মধ্যবিত্ত পরিবারের এবং সাধারণ গরিব জনগণের দৈনন্দিন জীবনের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন,তার সাথে নবীন পাঠক ও পাঠিকাদের রুচি সম্মত প্রেম ভালোবাসার ছন্দ দিয়ে প্রতিটি কবিতাকে প্রাণবন্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন।

এবং বাংলাদেশের কবি সাংবাদিক মশিউর রহমান বাংলাদেশের গ্ৰাম বাংলার এবং আধুনিক যুগের ছেলে মেয়েদের বাস্তবিক সমস্যা ও তার সমাধান তুলে ধরা চেষ্টা করেছে,তার সাথে মানব সম্পর্কে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করেছেন, এবং শ্রদ্ধেয় গুরুজনদের প্রতি সম্মান ও সাম্প্রদায়িকতার মত সমকালীন সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করেছেন।

বন্দিশালার পাখি কাব্যগ্ৰন্থের মধ্য দিয়ে প্রকৃত মানব জীবন দর্শন এবং মানব প্রেমের বর্ণনা দেওয়া চেষ্টা করেছেন ভারতের সুনাম ধন্য কবি সাহিত্যিক শাহবাজ ও বাংলাদেশের কবি সাংবাদিক মোঃ মশিউর রহমান সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!