1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কাউখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
কাউখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরে আয়োজনে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের জয়কুল ব্লকে আমন ধানের নমুনা শস্য কর্তন ও অনাবাদি জমি আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় কৃষকরা। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “কৃষি হচ্ছে এদেশের প্রাণ। খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য কোন সিজনে জমি পতিত রাখা যাবে না।” এ সময় তিনি কৃষি কাজের স্বার্থে উক্ত এলাকায় স্লুইজগেট নির্মান করার আশ্বাস দেন।
 উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা  উপজেলার কৃষির বিভিন্ন সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না ।আমরা সরকারের পক্ষ থেকে কৃষকদের সকল প্রকার সুযোগ-সুবিধা দেবার চেষ্টা করব।
 উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, সারা বছর সকল জমি চাষের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপসহকারী কৃষি অফিসারগণ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!