1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নি*হত

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ মারুফ শেখ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এসময় সাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!