1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন: জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।

বুধবার (০১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এ সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি যাচ্ছি সেখানে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব। কী ইস্যু আছে আমি সেগুলো এখন বলব না।

তিনি বলেন, পররাষ্ট্রসচিব একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান করেছে, সেখানে আমরা আলোচনা করব কী কী অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে। আর কী কী বিষয়ে তাদের কাছ থেকে সমাধান পেতে পারি।

এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না। শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলতে থাকবে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না।

এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। তা নাহলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হবে। এ সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা নিয়ে প্রশ্ন করলে এর কোনো জবাব দিতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র – কাল বেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!