1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভার সভাপতিত্ব করেন চাপাইর ইউনিয়ন বিএনপির কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সামাদ মন্ডল।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ।
কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী
মোঃ হুমায়ুন কবির খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার-উজ-জামান, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন,গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হযরত আলী মিলন,গাজীপুর জেলা বিএনপির সদস্য খন্দকার দিদারুস সালাম পাভেল, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভি আহম্মেদ দুলাল।গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ তপন খান,কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন,গাজীপুর জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন যুবরাজ,গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ,কালিয়াকৈর পৌর বিএনপির নির্বাহী সদস্য মোতাহার হোসেন, কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!