1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কাশিয়ানীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে হোটেল ব্যবসা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাশিয়ানীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে হোটেল ব্যবসা 

স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের ময়লা পানি, আবর্জনা ফেলানোর ফলে স্থানীয় পথচারী ও শিক্ষার্থীদের জনদুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে “গ্রাম বাংলা হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট”এর বিরুদ্ধে।

উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতি হাইওয়ে মহাসড়কের পাশে “গ্রাম বাংলা হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট”এর অব্যবস্থাপনায় হোটেলের পিছনেই উচ্ছিষ্ট পচনশীল খাদ্য, ময়লা পানির জলবদ্ধতা, পাশে ঢাকনা বিহীন সেফটি ট্যাংকি এবং মলমূত্রের দুর্গন্ধে দূষিত হচ্ছে ওই এলাকার পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, “গ্রাম বাংলা হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট”এর পাশে’ই রয়েছে অত্র এলাকার জামেমসজিদ। তবে দিন যত যাচ্ছে আবর্জনার দুর্গন্ধ ততই বাড়ছে, এতে ঝুঁকির মধ্যে পড়ছে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য।

এ বিষয়ে স্থানীয় বসতি, পথচারী ও শিক্ষার্থীরা, চরম দুর্গন্ধে পরিবেশ দূষণ করায় হোটেল কর্তৃপক্ষকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও জানান তারা।

হোটেল মালিক আশিকুর রহমানকে এলাকাবাসী অভিযোগ দেওয়ার কথা জানতে চাইলে, তিনি স্বীকার করেন এবং হোটেলের অব্যবস্থাপনা, নোংড়া পরিবেশ সহ স্থানীয়দের অভিযোগ সমস্ত বিষয় গুরুত্বের সাথে পদক্ষেপ নিবেন বলেও জানান।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফলে হোটেলের  দুর্গন্ধে মসজিদের মুসল্লিদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় এলাকাবাসী জনস্বার্থে যত দ্রুত সম্ভব সকলকে এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

কাশিয়ানী উপজলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত মুঠোফোনে বলেন, এ ব্যাপারে আমার জানা নেই আমি খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!