ভালুকায় শীতার্ত মানুষের মাঝে হাতেম খানের কম্বল বিতরণ
মোঃ বাহার মিয়া, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৬ শতাধিক ছিন্নমুল ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সমাজ সেবক ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
রবিবার (৫জানুয়ারি) সকালে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান নিজ অর্থায়নে পৌরসভার ২নং ওয়ার্ডের বাগড়াপাড়া ও আলহাজ্ব হাতেম খানের ব্যাক্তিগত অফিসে ওই কম্বলগুলো বিতরণ করেন। এসময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শ্রী স্বপন বনিক, বিএনপি নেতা আলহাজ্ব মোঃএমদাদুল হক সহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব হাতেম খান জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবারও তিনি পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে কম্বল বিতরণ করবেন বলে জানান।
Leave a Reply