1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি আব্দুল লতিফ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, কাওসার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন, আব্দুল আওয়াল।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের কৃষক সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ অন্যরা বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে এসে তাদের ওপর হামলা চালায়। এসময় মকবুল হোসেন, আবুল কালাম, সাইফুল ইসলাম, সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলাম মারা যান।

এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সূত্র – বার্তা ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!