1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

কাউখালীতে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাউখালীতে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধ :  পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।এ উপলক্ষে ৫ জানুয়ারি রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বিড়ালজুরি, আইরন, বৌলাকান্দাসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীরা ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন,

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি

এ পর্যন্ত প্রায় ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!