1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদন : জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবুল কালাম।

তিনি বলেন, এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।

তিনি বলেন, পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে।

এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে

শিক্ষার্থীদের বই ছাপার বিষয়ে তিনি বলেন, চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে।

এবার সময়মত অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

সূত্র – কাল বেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!