1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কাতারে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাতারে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে

কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে সফররত ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে কাতার আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন খালেদা জিয়া। যাওয়ার পথে কাতারে যাত্রা বিরতি করেন তিনি।

লন্ডনে পৌঁছার পর খালেদা জিয়াকে সেখানকার হাসপাতালে সরাসরি নিয়ে যাওয়া হবে। দেশটিতে অবস্থান করা বড় ছেলে তারেক রহমান তাকে বিমানবন্দরে বরণ করে নেবেন বলে জানা গেছে। এর মধ্য দিয়ে সাড়ে সাত বছর পর মা-ছেলের সরাসরি সাক্ষাৎ হবে।

সূত্র – কাল বেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!