1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
দুর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভায় এমপি নায়াব ইউসুফ - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের নতুন রোগী ৪৮, মোট শনাক্ত ৮ হাজার ৩১৫ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফরিদপুরে জেলা তথ্য অফিসের মাইকিং ও প্রচার ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা

দুর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভায় এমপি নায়াব ইউসুফ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) ফরিদপুর পৌরসভার মুন্সি আব্দুর রউফ পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ ও অয়ন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিরুল রহমান। এ সময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ জেলায় যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, দুর্গাপূজাকে আনন্দময় ও শান্তিপূর্ণ করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পূজামণ্ডপগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। কোনো অপশক্তি যেন বিভেদ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পূজার উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বক্তারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ৯৪টি মন্দিরে আর্থিক অনুদান মতবিনিময় সভার পরবর্তী পর্বে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ৯৪টি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি মন্দিরে ১০টি করে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়। সভায় জানানো হয়, দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD