জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত
রিপোটারের নাম
প্রকাশের সময় :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
৩
বার এই সংবাদটি পড়া হয়েছে
সালথা প্রতিনিধিঃ- সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবস টি উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও মাহফুজুর রহমান খাঁন। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।