1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত - ফরিদপুর ইদানিং
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ভাঙ্গায় পৃথক অভিযানে গাঁজা ও সিরাপসহ গ্রেপ্তার ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন আফজাল হোসেন খান পলাশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুর বায়তুল মোকাররম মসজিদে দোয়া মাহফিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ: ফরিদপুর পৌরসভার জয়লাভ ফরিদপুর জিলা স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ে কর্মশালা ফরিদপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সভায় পুলিশ সুপার দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে ফরিদপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন পুলিশ সুপার। এ ছাড়া দিবসটি উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের উদ্যোগে লাল দল ও সবুজ দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি নিজেও খেলায় অংশ নিয়ে পুলিশ সদস্যদের উৎসাহিত করেন। খেলা শেষে পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও শারীরিক সুস্থতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD