
ইদানিং রিপোর্টঃ- ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুর জিলা স্কুলে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।