
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আনোয়ার নামে সরকারি রাজেন্দ্র কলেজের এক সাবেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. আনোয়ার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, কয়েক দিন ধরে তিনি প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছিলেন। পরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।