
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রীঅঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অন্নকূট উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে বিশেষ পূজা ও ভোগ নিবেদনের আয়োজন করা হয়।
হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন এবং গোবর্ধন পূজার অংশ হিসেবে অন্নকূট উৎসব পালন করা হয়। এ উপলক্ষে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ৫৬ প্রকার নিরামিষ খাবার, মিষ্টি ও ফলমূল রান্না করে পাহাড়ের মতো সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারীসহ শ্রীধাম শ্রীঅঙ্গনের অন্যান্য কর্মকর্তা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।