1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরের তারার মেলা স্কুলে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :

ফরিদপুরের তারার মেলা স্কুলে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের তারার মেলা স্কুলে হঠাৎ সংঘটিত দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন আকস্মিক দুর্ঘটনা ও দুর্যোগের সময় করণীয় এবং নিরাপদে পরিস্থিতি মোকাবিলার কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD