1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই বিজিবি সদস্য নিহত - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই বিজিবি সদস্য নিহত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে




রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নায়েক আবু সাঈদ (৩৫) এবং ল্যান্স নায়েক আবদুল বারী (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি এবং রহনপুরের ৫৯ বিজিবির বেশকিছু সদস্যকে রাজশাহী প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল একটি বিজিবির একটি ভ্যান। পথে গোদাগাড়ীর সারেংপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিজিবির গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিজিবির গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল বারী মারা যান। এর পর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, এ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে আবু সাঈদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত দুইজনের চিকিৎসা চলছে।

ওসি খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলে নিহত আবদুল বারীর লাশ তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। আর দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD