০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলায় হামে গত ৮ মাসে ২১ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২ Time View

ইদানিং রিপোর্ট:-  ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি এবং হামজনিত কোনো মৃত্যুও ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮৫১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত দৈনিক হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। উপজেলাভিত্তিক মোট সন্দেহভাজন হাম রোগীর মধ্যে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রোগী রয়েছেন। এদিকে, ফরিদপুরের জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন ভর্তি হয়েছেন। হাসপাতাল দুটিতে বর্তমানে পুরোনো ও নতুন রোগী মিলিয়ে মোট ১০৩ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৩ আগস্টের হিসাব অনুযায়ী সন্দেহভাজন রোগীদের মধ্যে ফরিদপুর জেলার ৩৯ জন এবং অন্যান্য জেলার ১৭ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

ফরিদপুর জেলায় হামে গত ৮ মাসে ২১ জনের মৃত্যু

Update Time : ০৫:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬