০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩১ Time View

ইদানিং রিপোর্ট:- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্কুল বিভাগ, ফরিদপুর শহর শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন পৌর আমির ড. এহসানুল মাহবুব রুবেল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সেক্রেটারি হাসিবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার স্কুল বিভাগের পরিচালক আশিকুর রহমান। সভায় বক্তারা এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জন করতে হবে এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। জীবনের শ্রেষ্ঠ সময় শিক্ষা জীবন উল্লেখ করে তারা বলেন, এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এজন্য নিয়মিত লেখাপড়া ও জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনেও মনোযোগী হতে হবে। বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী, দেশপ্রেমিক ও নৈতিক—এই তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরও এসব গুণ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান তারা। এ সময় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের সুস্থতা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা জনগণকে মানসম্মত সেবা দিতে পারে। অনুষ্ঠানে ইসলামী সংগীত ও হামদ পরিবেশন করা হয়। পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে ফটোসেশনের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

Update Time : ০৮:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬