1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুর ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন সফল করতে সভা - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা

ফরিদপুর ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন সফল করতে সভা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন সফল করার লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। “একশ বছরের গৌরব, ঐতিহ্য ও অগ্রযাত্রার পথে আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভার আয়োজন করা হয়। সভায় আগামী ১৯ ডিসেম্বর শনিবার বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করা হয়। সভায় প্রাক্তন শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক মিতুল, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, গোলাম মোস্তফা মিরাজ, এমদাদুল হক এমদাদ, আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, নাসিরউদ্দিন আহমেদ মিলার, মুজিবুর রহমান মাতুব্বর, মোশাররফ হোসেন, মাহবুব হোসেন পিয়াল, কামরুল ইসলাম মিল্টনসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের শত বছরের গৌরব, ঐতিহ্য ও অর্জন তুলে ধরে শতবর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD