ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের ২৬ সেপ্টেম্বরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৭৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯৫ জন বর্তমানে ভর্তি, ৬৪৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭ জন, মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সদরপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন ও সালথা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সময়ে নতুন রোগী ভর্তি হয়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছে।

Reporter Name 




















