Dhaka ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে ব্রাহ্ম সমাজ সড়কের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, আলমগীর হোসেন ভূঁইয়া, রেজাউল হোসেন, নাজমুল ইসলাম রঞ্জন, বেনজির আহমেদ তাবরিজ, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিদুল ইসলাম কায়েস, শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।‌ অনুষ্ঠান ‌ পরিচালনা করেন ‌ সংগঠনের সদস্য সচিব ‌ গোলাম মোস্তফা মিরাজ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি’র সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‌নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তারা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বক্তারা ফরিদপুরের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, ফরিদপুরে উন্নয়নের কাজ চলমান রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও উন্নত ফরিদপুর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়
এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন। ফলে পুরো এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

Tag :
About Author Information

MD AKTAR UZZAMAN

ভাঙ্গায় নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০২:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬