মহেশপুরে কালিগঞ্জ – জীবননগর মহা-সড়কে গাছ ফেলে ডা*কাতি, দু’জনকে কু*পিয়ে র*ক্তাক্ত জ*খম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-ঝিনাইদহের কালীগঞ্জ টু জীবননগর মহা-সড়কের মহেশপুর উপজেলার তুষার সিরামিকের ২/৩ শ গজ পশ্চিমে বাঁকড়ার খাল নামক স্থানে ৩০ নভেম্বর রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে রাস্তার পাশের গছ কেটে রাস্তা আটকিয়ে ঢাকাগামী যাত্রীবাহি বাস আটকিয়ে ঢাকাতি করা কালিন সময় খাঁন বাজাজ মটরসাইকেল বহন করা এস এম ট্রান্সপোর্ট এজেন্সি উত্তরা মটর্স সহযোগী প্রতিষ্টানের একটি কাভার ট্রাক ডাকাতির কবলে পড়ে। এসময় ডাকাত দলের হাত থেকে রক্ষা পাবার জন্য মটরসাইকেল বহনকারি কাভার ট্রাকটি ব্যাক গিয়ারে পিছাতে থাকে। এসময় ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে ট্রাকটি ধাওয়া করে ড্রাইভার জুয়েল ও হেলপার আকাশ নামের দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। মোটরসাইকেল বহনকারি কাভার ট্রাক গাড়ীটি ব্যাক গিয়ারে পিছাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টিয়ে যায়।
রাতেই খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এতে হেলপার আকাশের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসারত ডাক্তারগন তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। এঘটনায় মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ ফয়েজ আহমেদ জনান রাতে রোডে হাইওয়ে পুলিশের ডিউটি ছিলো, অতি শীঘ্রই আমরা ডাকাতদল চিহৃিত করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য গত ১৫/২০ বছর ধরে এই এলাকাটিতে একের পর এক রোড ডাকাতি হলেও আজ পর্যন্ত তেমন কোন ডাকাত ধরা পড়েনি। এলাকাবাসীর দাবী ডাকাত রোধ করতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে।
Leave a Reply