1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি প্রশিক্ষণের সনদ বিতরণ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ রাজবাড়ীতে ৩ লাখ ১৫ হাজার টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার ফরিদপুরে পল্লী বিদ্যুতের রাতের অভিযানে ১৮ দোকান মালিককে সতর্ক ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর

ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি প্রশিক্ষণের সনদ বিতরণ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন Recovery & Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returning Migrants প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সেন্টার, ফরিদপুরের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী। এ সময় অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ফরিদপুর সদরে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ৫০ জন প্রত্যাগত অভিবাসী কর্মী অংশ নেন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ২০ জন নারী। প্রশিক্ষণে গরু, ছাগল ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যাগত অভিবাসী কর্মীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD