ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সদরপুরের বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস এমপি শহিদুল ইসলাম বাবুলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর প্রতিনিধিঃ- সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরচর উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। রবিবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “বাবুরচর উচ্চ বিদ্যালয়টি এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির দীর্ঘদিনের নানা সমস্যা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। বিদ্যালয়টিকে সরকারিকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরের বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস এমপি শহিদুল ইসলাম বাবুলের

আপডেট সময় : ০১:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬