
ইদানিং রিপোর্টঃ- লায়ন্স ক্লাব অব ফরিদপুরের ‘অক্টোবর সেবা ২০২৬’ কর্মসূচির আওতায় দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ-চশমা বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ফরিদপুরের জহুরুল হক চক্ষু হাসপাতালে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দুঃস্থ রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ আবদুস সামাদ, চক্ষু হাসপাতালের সেক্রেটারি মফিজ ইমাম মিলন, লায়ন মতিউর রহমান, আশিক হাবিব সিদ্দিকী, সাজিদ আহমেদ মাসুদ, সুজয় সাহা, শফিউল আলম, মো. মোশাররফ হোসেনসহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরা। লায়ন্স ক্লাব অব ফরিদপুরের পক্ষ থেকে জানানো হয়, অক্টোবর সেবা ২০২৬ কর্মসূচির আওতায় মাসব্যাপী বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।