ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত ফরিদপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরের কানাইপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ সোনালী ব্যাংকের কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে ফরিদপুরে মানববন্ধন ফরিদপুরে উদ্যোক্তা জোন সফটওয়্যার-এর উদ্বোধন ‌কলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ফরিদপুরে বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন

ফরিদপুরের কানাইপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
ফরিদপুর ইদানিং অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইদানিং রিপোর্টঃ- “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কানাইপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ফরিদপুর সদর উপজেলা সমন্বয়ক মোসা. রুবিনা বেগমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম ও জেলা গ্রাম আদালতের হিসাবরক্ষক তপক মণ্ডল। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ এবং সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির বিভিন্ন দিক তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের কানাইপুরে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬