ইদানিং রিপোর্টঃ- সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ২০০৫ ব্যাচের সাবেক ছাত্রী এবং ঢাকা বিভাগীয় ICT4E-এর ফরিদপুর জেলার জেলা অ্যাম্বাসেডর শিক্ষক সৈয়দা নুসরাত শারমিন আর নেই। শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সৈয়দা নুসরাত শারমিন আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, সাবেক সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Reporter Name 


















