1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ ফরিদপুরে ইটভাটার মিক্সার মেশিনে শ্রমিকের মৃত্যু ‌ ফরিদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুদানের আবেদন যাচাই-বাছাইয়ে সভা চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান বোয়ালমারী সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে ফরিদপুর মেডিকেল কলেজের সামনে ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা। বুধবার‌ দুপুর ১২টা থেকে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় সড়কের ডিভাইডারে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা অতিরিক্ত ঘাস, আগাছা ও জঙ্গল পরিষ্কার করা হয়। পাশাপাশি কেটে ফেলা আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা পৌরসভার ট্রাকে করে অপসারণ করা হয়।

ডিভাইডারে বড় ঘাস ও জঙ্গল জন্মানোর কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা এবং মোড় নেওয়ার সময় চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছিল। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। পৌরসভার এ উদ্যোগের ফলে সড়কের দৃশ্যমানতা বাড়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD