Faridpur ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফরিদপুরে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরে টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩ লাখ টাকা ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর জন্মদিন পালন দুবাইতে সহকর্মীর আঘাতে ফরিদপুরের প্রবাসীর মৃত্যু ফরিদপুরে স্বপ্নগরি ফাউন্ডেশনের উদ্যোগে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি প্রশিক্ষণের সনদ বিতরণ ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চে মায়া ঘরোজার অন্ত্যেষ্টিক্রিয়া

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

ইদানিং রিপোর্টঃ- ‘দীর্ঘায়িত আয়ু, সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বিভিন্ন এনজিওর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ‌ সোহরাব হোসেন মহানগর বিএনপি ফরিদপুরের আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার ঠাকুর, এফডিএর ফরিদপুরের আজহারুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ, এসডিসি নির্বাহী পরিচালক ‌ কাজী আশরাফুল হাসান সহ ‌বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণদের সুস্থতা, মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রবীণবান্ধব সমাজ ও কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাঁদের স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতার পাশাপাশি প্রবীণ ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা প্রবীণদের পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা, ডিজিটাল সেবা ব্যবহারে তাঁদের সক্ষমতা বাড়ানো এবং প্রবীণ নির্যাতন, অবহেলা ও বৈষম্য প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতাকে নতুন প্রজন্মের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Update Time : ০৫:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬