Dhaka ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ফরিদপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ সোহাগীর সন্ধান চায় পরিবার ফরিদপুর জেলা অ্যাম্বাসেডর শিক্ষক সৈয়দা নুসরাত শারমিনের ইন্তেকাল মধুখালীতে কৃষক সমিতির গাজনা ইউনিয়ন কমিটির সভা ফরিদপুরেপদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের কালী মূর্তি ফেনী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ ফরিদপুরে জাসাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে লোকজ খেলাধুলা প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ফরিদপুর ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন সফল করতে সভা দেশ ও জাতির উন্নয়নে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই : খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ Time View

ইদানিং রিপোর্টঃ- শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সেবা, সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ফরিদপুরে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের দেশব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের আওতায় ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এ সম্মেলনের আয়োজন করে। এতে জেলার ৩৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং ফরিদপুরে কার্যরত ৩৫টি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. মাহাবুব-উল আলম। সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংক পিএলসির এসভিপি ও ব্রাঞ্চ এরিয়া হেড নাদিম রহমান। এ সময় সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. তানজিমুল ইসলাম, ফরিদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষালসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ইবিএল ফরিদপুর শাখার ম্যানেজার অরূপ কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবিএলের হেড অফিসের এসবিপি মো. রায়হান সুলতান।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে ব্যাংকিং, সঞ্চয় ও আর্থিক সচেতনতা বিষয়ে ইন্টার‌্যাক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া ‘ব্যাংকিং আমব্রেলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাপেট শোর আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে স্টুডেন্ট ব্যাংকিং, সঞ্চয়ের প্রয়োজনীয়তা ও আর্থিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

Update Time : ০৪:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬