1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে এক দিনে নতুন হামের রোগী শনাক্ত হয়নি, হাসপাতালে ভর্তি ৯২ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এক দিনে নতুন হামের রোগী শনাক্ত হয়নি, হাসপাতালে ভর্তি ৯২ ফরিদপুর প্রেসক্লাবে গান গেয়ে দর্শক মাতালেন সংগীতশিল্পী লাইলী আক্তার ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ডাকাত চক্রের ৩ জন গ্রেফতার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা ফরিদপুর জেলা প্রশাসন‌ স্কুল এন্ড কলেজে ‌শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে ৩৫ লিটার চোলাইমদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে ৮ কৃষি উদ্যোক্তাকে অনুদান ও উপকরণ বিতরণ ফরিদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ‌মানববন্ধন ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল ফরিদপুরে নিলটুলী স্বর্ণকারপট্টিতে হচ্ছে শ্যামাপূজা

ফরিদপুরে এক দিনে নতুন হামের রোগী শনাক্ত হয়নি, হাসপাতালে ভর্তি ৯২

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা) জেলায় নতুন করে কোনো হামের রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৭ হাজার ৫৪৯ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেলার সন্দেহভাজন রোগী ৩৯ জন এবং অন্যান্য জেলার ১৪ জন। জেলার উপজেলা পর্যায়ে এ পর্যন্ত বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ২৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৬০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD