Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ককে স্থায়ী বহিষ্কার ফরিদপুরে নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ মিলেছে ফরিদপুরে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ছয় মাসের কারাদণ্ড সালথায় ‎বিএনপি কর্মী হত্যাকারীদের বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে ভুবনেশ্বর নদীর পাড়ে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন  ফরিদপুরে চারদিনব্যাপী গণেশ আরাধনা আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু ফরিদপুরে দলিল লেখক সমিতির সভাপতির মায়ের ইন্তেকাল

ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ছয় মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত এনসিপি নেতার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের ওই কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। দণ্ডপ্রাপ্ত এনসিপি নেতা মো. বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তবে বর্তমানে তারা ফরিদপুর শহরের গোয়াচামট মহল্লায় বসবাস করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে তিনি এই কারখানাটি পরিচালনা করে আসছেন। অভিযানকালে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। তার কারখানা থেকে বিপুল অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সাইফ হাসান খাঁন বলেন, কোনো রকম অন্যায়ের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমাদের দলীয় কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেব এবং বিষয়টি কেন্দ্রে জানাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

মধুখালীতে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ

ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ছয় মাসের কারাদণ্ড

Update Time : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬