Faridpur ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফরিদপুরে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরে টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩ লাখ টাকা ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর জন্মদিন পালন দুবাইতে সহকর্মীর আঘাতে ফরিদপুরের প্রবাসীর মৃত্যু ফরিদপুরে স্বপ্নগরি ফাউন্ডেশনের উদ্যোগে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি প্রশিক্ষণের সনদ বিতরণ ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চে মায়া ঘরোজার অন্ত্যেষ্টিক্রিয়া

ফরিদপুরে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৫ Time View

ইদানিং রিপোর্টঃ- ‘সত্য সুন্দর প্রকাশে—চ্যানেল আই আটাশে’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ফরিদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু, পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, তরিকুল ইসলাম হিমেল, এম আহমেদ নিজাম, কবি শফিক ইসলাম, গোবিন্দ বাগচি মৃন্ময়, আব্দুর রাজ্জাক রাজা ও মোহাম্মদ সামাদ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহফুজ খান বাদল।

বক্তারা চ্যানেল আইয়ের দীর্ঘদিনের অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা বলেন, নানা ধরনের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল আই দর্শকদের মাঝে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বক্তারা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন

ফরিদপুরে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৫:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬