ইদানিং রিপোর্টঃ- সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা, মহানগর ও কোতোয়ালি থানা শাখা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে তারা। জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মহানগর জাসাসের সভাপতি শাহিন হক ও জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন।জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও মাসুম দেওয়ান, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রবিন, মহানগর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া, নান্টু খাঁ ও নাইমুল হাসান নাঈম, কোতোয়ালি থানা জাসাসের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সরকার কর্তৃক কার্যকর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন । এ সময় তারা দলটির যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কোন কার্যক্রম কঠোর হাতে প্রতিহত করা হবে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এর পূর্বে একটি মিছিল শহরের মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হলে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় জেলা মহানগর ও কোতোয়ালি থানা শাখার নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Reporter Name 


















