Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ফরিদপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত মধুখালীতে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ককে স্থায়ী বহিষ্কার ফরিদপুরে নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ মিলেছে ফরিদপুরে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ছয় মাসের কারাদণ্ড সালথায় ‎বিএনপি কর্মী হত্যাকারীদের বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে ভুবনেশ্বর নদীর পাড়ে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন  ফরিদপুরে চারদিনব্যাপী গণেশ আরাধনা আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু

ফরিদপুরে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  রিমানা অনাদায়ে আরও এক বছর বিনা*শ্রম কা*রা*দ*ণ্ড ভোগ করতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে মিরাজ ওই শিশুর ওপর যৌ* ন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন তিনি। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়।
এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে মিরাজ শেখকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করেন নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান। তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মিরাজ শেখকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মার্জনীয় নয়। সংশ্লিষ্ট ধারায় আদালত সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

ফরিদপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুরে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড

Update Time : ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬