Faridpur ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে রাজু শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজু শেখ চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের দুলু শেখের ছেলে। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মার্চ রাতে ওই কিশোরীকে মুখে গামছা বেঁধে একটি ছাপড়া ঘরে নিয়ে যান প্রতিবেশী রাজু শেখ। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় ঘরের পেছন থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

এ ঘটনায় ৪ মার্চ কিশোরীর মা রাজু শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরভদ্রাসন থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন একই বছরের ২৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রাজু শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। তিনি বলেন, এ রায় ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের কারাদন্ড

Update Time : ০৩:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬