ইদানিং রিপোর্টঃ- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ফরিদপুরে নবীনসাথী খেলাঘর আসরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা ও শোষণবিরোধী চেতনার সংগ্রামী কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও জীবনদর্শন অন্যায়, বৈষম্য, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে আজও মানুষকে অনুপ্রাণিত করে। নবীনসাথী খেলাঘর আসরের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খেলাঘর আসরের সভাপতি আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানিয়া ইসলাম। এ সময় বক্তব্য দেন জেলা খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য নূর আব্দুল্লাহ সাঈদ, সদস্য সুরাইয়া বেগম, নবীনসাথী খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক রঞ্জন সাহা, সদস্য সুলতানা ইয়াসমিন, মুন্নি খানসহ অন্যরা। বক্তারা বলেন, নজরুলের ‘বিদ্রোহী’, ‘সাম্যবাদী’ ও ‘দারিদ্র্য’সহ বিভিন্ন রচনা শোষিত মানুষের সংগ্রামের অনুপ্রেরণা। বর্তমান সমাজে বৈষম্য, নির্যাতন ও বঞ্চনা দূর করতে তাঁর সাম্য ও মানবমুক্তির আদর্শ ধারণ করা জরুরি।

Reporter Name 




















