ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নিখোঁজ চতুর্থ শ্রেণী শিক্ষার্থী মাহিরকে পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে তার পরিবারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে
এর আগে মাহির নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে খুঁজে পেতে সহযোগিতার আহ্বান জানানো হয়। ফেসবুক বন্ধুদের ব্যাপক প্রচার ও সহযোগিতার পর মাহিরের সন্ধান মেলে। মাহিরকে ফিরে পাওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় সহযোগিতা ও তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Reporter Name 













