ইদানিং রিপোর্টঃ- ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ সব জোনাল ও সাব-জোনাল অফিসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার নির্দেশনার আলোকে দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। অভিযানের আওতায় অফিস প্রাঙ্গণ, ভবনের আশপাশ, ড্রেনেজ ব্যবস্থা, খোলা স্থানসহ ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Reporter Name 



















