1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরের পদ্মার চরের কাশবন ধ্বংসের মুখে, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান ফরিদপুরে বিশ্ব বসতি দিবস পালিত ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বের পুরস্কার বিতরণ ফরিদপুরে ধর্ষণের দায়ে দুই তরুণের যাবজ্জীবন শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের চতুর্থ প্রয়াণ তিথি পালিত ফরিদপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী শনাক্ত

ফরিদপুরে পুলিশের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মাঝে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’-এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।  রোববার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী শিক্ষার্থীদের হাতে তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতি সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD