Faridpur ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ফরিদপুরে স্বপ্নগরি ফাউন্ডেশনের উদ্যোগে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা ফরিদপুরে প্রত্যাগত অভিবাসীদের কৃষি প্রশিক্ষণের সনদ বিতরণ ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চে মায়া ঘরোজার অন্ত্যেষ্টিক্রিয়া ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালিত বোয়ালমারীর হত্যা মামলার আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের কারাদন্ড ফরিদপুর জিলা স্কুলে মার্শাল আর্টস প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে পল্লী বিদ্যুৎ অফিসগুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ Time View

ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের কোতয়ালী থানার কানাইপুর এলাকায় পরিত্যক্ত একটি পুরাতন আধাপাকা ভবন থেকে পুলিশের লুট হওয়া বলে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে ওই পুরাতন আধাপাকা ভবনে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা শর্টগানের কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের গোলাবারুদের অংশ বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে স্বপ্নগরি ফাউন্ডেশনের উদ্যোগে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সভা

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজসহ টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

Update Time : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬