Faridpur ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে প্রীতিলতার আত্মাহুতি দিবস স্মরণে পুরস্কার বিতরণ ও আলোচনা

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ Time View

ইদানিং রিপোর্টঃ- বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে ফরিদপুরে বিজ্ঞান ও শিশু-কিশোর মেলার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাজেদা কবিরউদ্দীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈর সভাপতিত্বে এবং শিশু-কিশোর মেলার সংগঠক মিফতি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক সায়েম উদ্দিন প্রাংশু ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক অনুপম নন্দীসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর সংগ্রামী জীবন ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে শিশু-কিশোর মেলা ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি বিজ্ঞান আন্দোলন মঞ্চ সমাজে বিজ্ঞানচিন্তার প্রসার, যুক্তিবাদী মন ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতে বিভিন্ন বিদ্যালয়ে শিশু-কিশোর মেলা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা নিয়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনুষ্ঠানে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে প্রীতিলতার আত্মাহুতি দিবস স্মরণে পুরস্কার বিতরণ ও আলোচনা

Update Time : ০৩:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬